অভয়নগর বিএনপি'র উদ্যোগে অধ্যাপক নার্গিস বেগমের সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত!
নিজেস্ব প্রতিবেদক | অভয়নগর
যশোরের অভয়নগর থানা ও পৌর বিএনপির উদ্যোগে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সুস্থতা কামনা করে শুক্রবার বিকালে নওয়াপাড়া সরকারি গোরস্থান মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নঈম মোড়ল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, বিএনপি নেতা শাহজাহান মুন্সি, আঃ মজিদ বিশ্বাস, নওয়াব আলী সরদার,জাকির হোসেন, ইমাদ উদ্দিন গাজী,হাবিবুর রহমান খোকন,ফরহাদ হোসেন, ফিরোজ আলম, মশিয়ার রহমান, মুজিবর রহমান, সরোয়ার হোসেন ফারাজি সহ বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অপরদিকে অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাদ জুম্মা নওয়াপাড়া উপশহর বাইতুর নুর জামে মসজিদে এবং বাদ মাগরিব কোটা মাদ্রাসা মসজিদে, নওযাপাড়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.