
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এ ট্রেনের উদ্বোধন করবেন বলে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।
রেল মন্ত্রণালয় সূত্র বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে এই আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন উদ্বোধন হতে পারে। ট্রেনটি নীলফামারীর চীলাহাটি-হলদিবাড়ী রুটে ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত চলবে।
তবে ট্রেনটি সপ্তাহে কতদিন চলবে, ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, ট্রেনের নাম এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এসব নিয়ে দুই দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.