নিজেস্ব প্রতিনিধি|প্রতিনিধি: জাপানী সহায়তায় সন্ধানী সংস্থার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুরের গাংনী উপজেলার সন্ধানী স্কুল এন্ড কলেজ এর আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার ২১ শে ফেব্রæয়ারি দিবসটি উপলক্ষ্যে সন্ধানী স্কুল এন্ড কলেজ প্রভাত ফেরি ও উপজেলা শহীদ মিনারের বেদিতে পূষ্পাঞ্জলী অর্পন শেষে সংস্থাটির শিক্ষা প্রতিষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মহাঃ আবু জাফর, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সহকারি অধ্যক্ষ আক্তারুজ্জামান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
পরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১জন রচনা প্রতিযোগিকে পুরষ্কার বিতরন করা হয়।
সন্ধানী সংস্থা সুত্রে জানা যায়, গত ২০২০ সালের ফেব্রæয়ারী মাসে ণঁসব সরৎঁ শড়ফড়সড় শরশরহ, ঔধঢ়ধহ কর্তৃক আয়োজিত “দি ড্রিম আই ওয়ান্ট টু রিয়েলাইজ” শিরোনামে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় সন্ধানী স্কুল এন্ড কলেজের ১১জন শিক্ষার্থী বিজয়ী হয়।
আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান শেষে জাপানের ঐ প্রতিষ্ঠানের পাঠানো সার্টিফিকেট অব মেরিট, ক্রেস্ট ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন সংস্থাটির নির্বাহি পরিচালক মহাঃ আবু জাফর ও শিক্ষকবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.