মোহাম্মদ ইউনুছ | পেকুয়া প্রতিনিধি
গত১৯ জানুয়ারী সকাল ১১ টায়, উজাটিয়া মোহনা থেকে ১০ লাখ টাকা মূল্যের কাঠ ভর্তি একটি ফিশিং বোট আটক করেছে কোষ্টগার্ড।
জানা যায়, পেকুয়ার মগনামা থেকে অবৈধ তত্বা বোঝাই করে একটি ফিশিং বোট গত ১৯ জানুয়ারী সকালে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেন। বিষয়টি সোর্সের মাধ্যমে জেনে কোষ্টগাডের জওয়ানরা উজানটিয়া চ্যানেলে বিভিন্ন ট্রলারে অভিযান চালায়।
অভিযান টের পেয়ে তত্বা ভর্তি ট্রলারটি দ্রুত পালিয়ে যেতে চাইলে কোষ্টগার্ডের জওয়ানরা উক্ত ট্রলারটিকে ধাওয়া করে আটক করে শাপলাপুর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।এসময় ট্রলারটি বন কর্মীরা নিয়ে যাওয়ার সময় বদরখালী লবণ মিল ঘাটস্থ একটি স.মিলে অধিকাংশই তত্বা খালাস করে নামে মাত্র সামান্য তত্বা নিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জব্ধকৃত তত্তা থেকে কোন নিলাম ছাড়া এভাবে অন্য জায়গায় খালাস করায় সুশীল সমাজের মাঝে চলছে বিভিন্ন কানা-ঘুষা।
এদিকে শাপলাপুর বন বিট অফিসার রাজীব ইব্রাহিম থেকে জানতে চাইলে তিনি জানান,তিনি গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে তত্তা ভর্তি একটি ফিশিং বোট জব্দ করেন। এব্যাপারে বন আইনে মামলা হয়েছে। তবে জব্দকৃত তত্তার মূল্য ২লক্ষ টাকা হবে বলে মন্তব্য করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.