প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ৬:১৩ পি.এম
এটি দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ৮৩ জন

দেশে করোনায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮২২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় আরও সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৩ জন।
এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ। এর আগে গতকাল রোববার (১১ এপ্রিল) ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এছাড়া মারা যান ৭৮ জন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.