কালিয়ায় স্কুলছাত্রী গনধর্ষণের শিকার, আটক ৬জন।
মো:আজিজুর বিশ্বাস|স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের কালিয়া পৌরসভায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী গনধর্ষনের শিকার হয়েছে।
৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে কালিয়া পৌর এলাকার উথালী গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে গভীর রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনজনকে উল্লেখ করে রাতে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ রাতেই নিশান (১৭) ও বাপ্পী (১৮)নামে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি কালিয়া পৌর এলাকায় । এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাউফ শেখ সহ আরো ৪ জনকে আটক করেছে।
পুলিশ এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ফোন করে মেয়েটিকে ডেকে নিয়ে যায়, পরে ফাঁকা জায়গায় গেলে ছয়জন তাকে ধরে বিলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে সেখানেই ফেলে ধর্ষণকারীরা চলে যায়। ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, তিনজন ধর্ষণ করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরে জ্ঞান ফিরলে বাড়িতে আসে। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেন,এবং বলেন কালিয়া থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.