
আশিক মিনা|গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় সর্বপ্রথম টিকা নিয়ে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. তাপস বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মাদ আবু রায়হান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সালমান রহমান, সিএ মো: ওয়াহিদুল ইসলামসহ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যমকর্মীরা।
আজ প্রথম ডোস হিসেবে ৩০ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.