
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক জিয়াউর রহমান দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.