রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় আজ শুক্রবার (২১ জানুয়ারি) গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়। এ ছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃষ্টির সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃষ্টির পর সারা দেশে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.