জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ছাড়াই চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিজড়া নামে পরিচিত তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে সোমবার (২২ নভেম্বর) বিকাল পর্যন্ত টিকা নেন ৩০০ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। দেশের মধ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দেয়া হল।
তাদের অ্যাস্ট্রেজেনেকার টিকা প্রথম ডোজ দেওয়া। টিকাদান শুরুর আগে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস।
প্রথম টিকা নেন নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়া। তিনি বলেন, “আমাদের অনেকের জন্মনিবন্ধন ও এনআইডি নেই, তাই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যায়নি। কেউ কেউ বিচ্ছিন্নভাবে নিজ উদ্যোগে টিকা নিয়েছে। কিন্তু তারা সংখ্যায় কম। সিভিল সার্জন কার্যালয় আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে, তাতে আমরা খুশি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.