
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর (রোববার) থেকে। বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।
৩০ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হবে। এর আগে, গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।
পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.