মোঃ ইমদাদুল ইসলাম বনি|ঝিনাইদহ প্রতিনিধি স্বেচ্ছায় করবো রক্ত দান, হাসবে রোগি বাচবে প্রাণ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার ভাটই হাইস্কুল মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়।
এসময় কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম সাহাবুদ্দিন সাবু, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, ভাটই বাজার মালিক সমিতির সভাপতি বাদশাহ আলমগীর, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার শৈলকুপা প্রতিনিধি সম্রাট হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পলাশ হোসেন। এসময় এলাকার শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে সেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি শৈলকুপা উপজেলাসহ বিভিন্ন এলাকার মানুষের আর্ত মানবতার সেবাই কাজ করে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.