
মোঃ আল-আমিন ইসলাম ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিক্যাল গ্যাস সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্ভোধন ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সিভিল সার্জন মাহফুজার রহমান, হাসপাতালের তত্বাবধায়ক নাদিরুল আজিজসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে লর তত্বাবধায়ক নাদিরুল আজিজ জানায়, ইতোমধ্যে হাসপাতালের অর্ভন্তরে ১৯৬ টি পয়েন্টে সেন্ট্রাল মেডিক্যাল গ্যাস সিস্টেম চালু করা হয়েছে। এতে রোগীদের সেবারমান বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে এ কাজ আরো বাড়ানো হবে। এখন থেকে হাসপাতালটিতে অক্সিজেন, গ্যাসসহ অন্যান্য সেবার মান আরো তরান্নিত হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.