বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূইয়া তানুকে গুলি করে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশের শুরুতেই দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একোই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মোঃ নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক বুলেট, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মামুনুর রশিদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক রিপন ইসলাম বাবু সহ অন্যান্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা, পৌর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.