মোঃ আফসার সোহাগ|দিনাজপুর প্রতিনিধি
আজ বিকেল সাড়ে ৫ ঘটিকায় চিরিরবন্দর ঘুঘুরাতলীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় একজন। তিনি লালমনিরহাটের মহেন্দ্রনগর গ্রামের মোঃ খোরশেদ আলমের পুত্র অপুর্ব সরকার।
জানাযায়, তিনি চিরিরবন্দর থেকে বেলতলীর উদ্দেশ্যে যাওয়ার সময় ঘুঘুরাতলী মোড়ের পূর্ব পাশে পার্বতীপুর হতে একটি বাসের গতি দ্রুত থাকায় বাইক চালক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। এতে বাইকে সম্পুর্নভাবে নষ্ট হয়ে গেছে। আহত ব্যক্তির মুখে খুব আঘাত লাগে, ঠোটের ভিতর অনেকটাই কেটে গেছে।
আহত অপুর্ব সরকার কে তৎক্ষনাৎ চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.