আজ ১লা মার্চ, ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদা ও সম্মানে পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’।
এই দিবসে গভীরভাবে শ্রদ্ধা জানানো হয় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে। আজকের এই দিনে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.