আব্দুস সোবহান | নড়াইল
নড়াইলের নব নির্বাচিত প্রথম নারী মেয়র আনজুমান আরার পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত ও ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য নড়াইল থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে দুপুরে পৌঁছান। এ সময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভায় নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা মৎস্য লীগ যুবলীগ, যুব মহিলালীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়র আনজুমান আরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে'" বঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে পেরেছি এবং জিয়ারত করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.