
কৃপা বিশ্বাস|নড়াইল প্রতিনিধি:
হত দরিদ্র ও বিভিন্ন শ্রেনীর শিশুদের নিয়ে নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে । আজ রবিবার সকালে নড়াইল পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে সংগঠনের আয়োজনে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব ভালেবাসা দিবস পালন উপলক্ষ্যে র্যালী, কেককাটা ,কবিতা আবৃতি প্রতিযোগীতা ,আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালী শহরের রপগঞ্জ বাজারের মোস্তারী কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে আলোচনা সভা ,কেককাটা ,পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মোঃ সতেজের সভাপতিত্বে নড়াইল পৌরসভার কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু,নব-নির্বাচিত, মোঃ বাবলু, কাজী জহিরুল হক জহির,মোঃ আনিসুর রহমান,মহিলা কাউন্সিলর ইপি রানী ,স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ফয়সাল মোস্তারী, যুব মহিলালীগের ্পলি রহমান,শাহ পরান,সংগঠনের কর্মকর্তা ,বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
করোনাকালে ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন অসহায় দরিদ্রদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে।
কৃপা বিশ্বাস
০১৭৮০২৯৭৩৩২
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।