স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা কিন্তু করা হয়ে গিয়েছিল স্বাধীনতার কিছু আগেই। বাংলাদেশের প্রথম পতাকাটির নকশা কিন্তু ‘স্বাধীন বাংলা নিউক্লিয়াস’ সংগঠনের কিছু কর্মী এবং ছাত্রনেতার হাত ধরে।
১৯৭০ সালের ৬ জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ১০৮নং কক্ষে পতাকার প্রাথমিক নকশা করা হয়।
সেখানে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী মূল ক্ষেত্রটি সবুজ বাংলাদেশের প্রতীক হিসেবে গাঢ় সবুজ রং হবে, তার মাঝখানে বিপ্লবের প্রতীক হিসেবে থাকবে লাল সূর্য। সূর্যের মাঝখানে সোনালি বাংলাদেশের প্রতীক হিসেবে থাকবে সোনালি রঙের বাংলাদেশের মানচিত্র। সে সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্লোগান ছিল- ‘জয় বাংলা’।
অ্যাপোলো টেইলার্সের মালিক বজলুর রহমান লস্করের দেওয়া কাপড় নিয়ে কামরুল আলম খান (খসরু) তখন ঢাকা নিউমার্কেটের বিহারি দর্জির দোকান থেকে বড় এক টুকরো সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনেন।
যা কিনা ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম উত্তোলিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটুয়া কামরুল হাসানকে পতাকাটির নতুন নকশা, ব্যাখ্যা ও এর ওপর প্রতিবেদন করার নির্দেশ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.