মোঃ ইমরান হোসেন|মহম্মদপুর, মাগুরাঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের আড়পাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের দূরদর্শিতায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক হয়েছে।
উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের মৃত সৈয়দ আলী মূন্সীর ছেলে শাহনেওয়াজ ওরফে মহর ডাক্তারের বাড়িতে বৃহস্পতিবার রাত অনুমান ৩.৩০ ঘটিকার দিকে সংঘবদ্ধ চক্র ডাকাতি করতে আসে। সিসিটিভি ক্যামেরার উপরে কাপড় দিয়ে মুখোশ পরে ডাকাতি করে।
ডাকাতি হওয়া পরিবারের তথ্য মতে ডাকাতরা তাদের নিজস্ব কৌশল অবলম্বন করে গ্রীলের তালা না ভেঙ্গে খুলতে সক্ষম হয়। পরে ঘরে প্রবেশ করে রুমের দরজা খুলে রুমে প্রবেশ করে। এ সময়ে শাহনেওয়াজের মা, স্ত্রী ও বড় ছেলের স্ত্রীর রুমে প্রবেশ করে। মায়ের রুম থেকে ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্ত্রীর রুম থেকে দেড় ভরি ওজনের ১টি হার, ১ ভরি ওজনের ৪টি বালা ও ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল সহ নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়। এছাড়া ছেলের স্ত্রীর কাছ থেকে ৩ আনা ২ রতি ওজনের এক জোড়া কানের দুল, ২ আনা ওজনের একটি আংটি ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে পার্শ্ববর্তী পরিবার থেকে লোকজন ছুটে আসে এবং তাদের বাড়ি থেকে মহম্মদপুর থানাশ ডাকাতি হওয়ার বিষয়ে অবগত করা হয়।
মোবাইল ফোন পেয়ে ওসি তারক বিশ্বাস ডিউটিতে থাকা সকল অফিসারদেরকে জরুরী ভাবে ডাকাতি হওয়া এলাকা ঘিরে ফেলার নির্দেশ দেন অতঃপর অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে।
খানিক বাদেই ডাকাত দলের ৪ সদস্যকে নজরে দেখতে পেয়ে সতর্কতার সাথে তাদের পিছু
ধাওয়া করলে ডাকাতরা শীরগ্রাম ঘাট মধুমতীর তীর দিয়ে দক্ষিন দিক দিয়ে দৌড়ে পালাতে থাকে। ডাকাতরা নিজেদেরকে বাঁচাতে পেছনের দিকে পুলিশকে উদ্দেশ্য করে চেতনানাশক পাউডার ছিটাতে থাকে। একসময় ডাকাতরা বিচ্ছিন্ন হয়ে একজন নদীর পানিতে ঝাপ দেয়। সাথে এএসআই কামরুলও পানিতে ঝাপিয়ে পড়ে একজনকে আটক করতে সক্ষম হয়। বাকি তিনজন ডাকাত সদস্য নদী পথ ছেড়ে লোকালয়ের দিকে পালাতে থাকে। এলাকাশ মাইকে ডাকাতের বিষয়ে ঘোষণা দিলে এলাকাবাসীর হাতে আরও একজন ডাকাত আটক হয় কিন্তু অন্য দুজন পালিয়ে যায়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ও আটক দুজনকে থানায় নিয়ে যায়। ডাকাতির খবরে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটককৃত ডাকাতদ্বয়ের তথ্য মতে শাহনেওয়াজের বাড়ির উত্তর পার্শের পুকুরের পানি হতে পুলিশ একটি মোবাইল ফোন ও সিসি টিভির হার্ডডিস্ক ডিভাইস উদ্ধার করে।
পরবর্তীতে বিকালে মাগুরা জেলা পুলিশ সুপার মোহম্মদ জহিরুল ইসলাম মহোদয়ও ডাকাতি হওয়া স্থান পরিদর্শনে যান।ডাকাতির বিষয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।
পুলিশের এই তৎপরতায় এলাকাবাসী মহম্মদপুর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.