প্রয়াত রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হকের চল্লিশার খরচের পুরো টাকা গণস্বাস্থ্য নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছে তার পরিবার। রোববার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে এসব টাকা তুলে দেন মিতা হকের একমাত্র সন্তান সংগীতশিল্পী জয়িতা। উল্লেখ্য, গত ১১ এপ্রিল ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মিতা হক। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘শিল্পী মিতা হকের সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাইসিস সেন্টারে রোগীদের সেবায় দান করেছেন।
আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব দান আয়করমুক্ত।’ তিনি আরও বলেন, ‘জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা দান করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানাই।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.