
সুমনসেন | চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ফেনীতে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ শুরু করা হয়েছে। রবিবার সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে স্থাপিত বুথে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে জেলায় সর্ব প্রথম টিকা গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া।
সিভিল সার্জন টিকা গ্রহণেন পর বলেন, জেলার সর্ব সাধারণ যাতে আশ্বস্ত হতে পারে সে জন্য আমি প্রথম টিকা নিয়েছি। তিনি আরও জানান, দেশে করোনার ভ্যাকসিন নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। এছাড়া এ টিকা নিয়ে মানুষের মনেও ভীতি কাজ করছে। ফেনী জেলার মানুষকে টিকা সম্পর্কে এ ভয় ভীতি দূর করতে প্রথম আমি নিজেই টিকা নিয়েছি। এ নিয়ে ভয়ের কোন কারণ নেই, এ টিকা পরীক্ষিত।
এডিএম গোলাম জাকারিয়া বলেন, টিকা গ্রহণ করেছি ১০ মিনিট অতিবাহিত হয়েছে। এখনও বেশ চাঙ্গা আছি। কোন ধরনের প্বার্শ পতিক্রিয়া দেখতে পাচ্ছিনা।
এসময় আরো টিকা গ্রহণ করেন, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী, বিএমএ ফেনীর সাধাররণ সম্পাদক ডা: বিমল।
এর আগে গত ৩১শে জানুয়ারী ফ্রিজআপ ভ্যানে করে ফেনীতে আসা বেক্সিমকো গ্রুপের করোনা ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.