বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে মঞ্জুরীকৃত এককালীন চিকিৎসা সাহায্য বাবদ প্রাপ্ত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। ১৩ অক্টোবর বুধবার
শেরপুর পুলিশ সুপারের কার্যালয় অফিস কক্ষে শেরপুর জেলার কর্মরত কনস্টেবল/৭৮১ মোঃ রবিউল ইসলাম-এর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের সভায় মঞ্জুরীকৃত, আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত এককালীন চিকিৎসা সাহায্য বাবদ প্রাপ্ত= ২,০০,০০০/-( দুই লক্ষ ) টাকার চেক কনস্টেবল/৭৮১ মোঃ রবিউল ইসলাম-এর নিকট হস্তান্তর করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় উক্ত পুলিশ সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং বাংলাদেশ পুলিশ তথা জেলা পুলিশ, শেরপুর সব সময় তার পাশে আছে বলে আশ্বস্ত করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.