
বালিদিয়ায় চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২১
শেখ এনামুল জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা সদরের স্বেচ্ছাসেবী সংগঠন "গোয়ালবাথান হেল্প এন্ড ব্লাড ডোনার্স ক্লাব" এর সহযোগিতায় মহম্মদপুর উপজেলার "বালিদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ( BUDS) " এর অঙ্গ-সংগঠন "বালিদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক"
এর এক ঝাঁক তরুণ যুবক কতৃর্ক আয়োজিত এবং মহম্মদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জনাব সৈয়দ আলী করিম এর সু্যোগ্য পুত্র জনাব সৈয়দ আরাফুজ্জামান ( রিংকু) ( সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ) এর অর্থায়নে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সারাদিন ব্যাপি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠিত হয় সকাল থেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ ওই এলাকার বিভিন্ন গ্রামের মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে অনেকটাই আনন্দিত বলে মত প্রকাশ করেছেন এসময় সংগঠন এর সভাপতি এবং সৈয়দ আরাফুজ্জামান রিংকু এর সাথে কথা বললে তিনি জানান "মাদক ছাড়ি সুস্থ সুন্দর দেশ গড়ি" এই স্লোগান কে সামনে রেখে এই এলাকার গ্রামীন জনগোষ্ঠীর সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং যুব সমাজকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.