বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের প্রকোপ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় বিরামপুর ব্যবসায়ী সমিতি উদ্যোগে মাক্স বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকালে পৌর শহর ঢাকা মোড়, কলেজ বাজার ও কলাবাগান এলাকায় মহাসড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে গণসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে মাক্স বিতরণ করেন, সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মহসীন আলী রাজু, মাহবুবুল আলম লেনার, জাহিদুল ইসলাম খোকন, হুমায়ন কবীর প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.