
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে। লেখক হিসেবে সুপরিচিত আদনীন কুয়াশা এবার তাঁর নিয়মিত পরিচয়ের বাইরে ভিন্ন এক স্বীকৃতি পেয়েছেন। প্রথমবারের মতো তাঁকে ‘মোটিভেশনাল কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
গত শুক্রবার রাতে রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে সিপিএল প্রেজেন্ট ‘গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আদনীন কুয়াশার হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
অনুষ্ঠানে আইকনিক লিডারশিপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে।
আয়োজকেরা জানান, দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা ও আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ জন গুণী ব্যক্তিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সাবেক তথ্যসচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, মনির খান এবং চিত্রনায়ক শাকিল খান প্রমুখ।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে আদনীন কুয়াশা বলেন, লেখক হিসেবে অনেক পুরস্কার পেলেও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এটিই আমার প্রথম স্বীকৃতি। এই অর্জন আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.