শেখ এনামুল|জেলা প্রতিনিধি মাগুরাঃ
সারা বিশ্ব যখন ভালোবাসা দিবস নিয়ে ব্যাস্ত সময় পার করছে ঠিক তখনই বসন্তের প্রথম প্রহরে বালিদিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট সোসাইটি,(বুডস) পরিবার ছুটে চলছে গরীব-হতদরিদ্র মানুষ কে ভালোবাসা বিলিয়ে দিতে।

আজ বুডস পরিবার এর পক্ষ থেকে বালিদিয়া ইউনিয়ন পরিষদে #মানবতার দেয়াল টানানো হয়।যদি এই মানবতার দেওয়ালের সঠিক ব্যবহার হয় তাহলে বুডস এর পক্ষ থেকে বালিদিয়া ইউনিয়নের প্রতিটা এলাকায় মানবতার দেওয়াল পৌঁছে দেওয়া হবে।
প্রয়োজন শুধু আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ বালিদিয়া ইউনিয়নেও আলো আসবে ই আসবে।
হয়তো এভাবেই গুটি গুটি পায়ে এগিয়ে যাবে আমাদের বালিদিয়া ইউনিয়ন, এগিয়ে যাবে প্রাণের সংগঠন বালিদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.