মোঃ ইমরান হোসেন|মহম্মদপুর উপজেলা প্রতিনিধি, মাগুরাঃ
গতকাল ১০ই জানুয়ারি ২০২১ রোজ বুধবার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার অন্তর্ভুক্ত রাজাপুরের হাবিবারের প্রসূতি স্ত্রী মৌসুমি খাতুন ভুল অস্ত্র পাচারের কারনে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে মাগুরার বহুল আলোচিত ডাক্তার মাসুদল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই আত্ম গোপনে রয়েছে অভিযুক্ত ‘পলিথিন’ ডাক্তার খ্যাত চিকিৎসক। মাগুরা সদরের মুচিপাড়ার হাসিনা ক্লিনিকে বুধবার সকালে ঐ ডাক্তার তাকে অস্ত্রপাচার করে।অস্ত্র পাচারের কিছু সময়ের মধ্যেই মৌসুমির মৃত্যু হয়।
এ নিয়ে সারাদিন বিভিন্ন ছলচাতুরী শেষে রাতে ডাঃ মাসুদুল হকসহ নাম না জানা আরও ৩ জনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছে নিহতের ভাই রুবেল।তাঁর অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারনে তার বোনের মৃত্যু হয়েছে।এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত মৌসুমীর স্বামীর পরিবার থেকে জানা যায় , সকাল ছয়টার দিকে প্রসুতি মৌসুমির প্রসববেদনা চরম আকারে বৃদ্ধি পেলে দ্রুত তাকে মাগুরায় হাসিনা ক্লিনিকে ভর্তি করি।অপারেশনের জন্য রক্ত লাগবে বলেছিল ওরা কিন্তু অপারেশন করার খানিকক্ষণ পরে মৌসুমি মারা যায়। আমরা ডাক্তার আর ক্লিনিকের শাস্তি দাবি করছি।উল্লেখ্য যে,ক্লিনিকের মালিক স্বয়ং পলিথিন ডাক্তার মাসুদুল হক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.