মণিরামপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন
জেমস আব্দুর রহিম রানা| স্টাফ রিপোর্টার যশোরের মণিরামপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২২শে ডিসেম্বর ২০২০ হতে ৩১শে জানুয়ারী ২০২১ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয় । উপজেলার ১৭ নং মনোহর পুর ইউনিয়নে লক্ষ্য মাত্রা ছিল ২১০৩ জন শিশু(নয় মাস হইতে দশ বছর)। যা শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মনোহরপুর ইউনিয়নে মোট ৬জন টিকাদান কর্মী, ২৪ জন স্বেচ্ছাসেবক ও তিনজন পরিদর্শক যথাযথভাবে দায়িত্ব পালন করেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.