মোঃ ইমরান হোসেন|মাগুরা প্রতিনিধিঃ গতকাল ২১শে ফেব্রুয়ারীতে যখন সারাবিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করছে সেই শোকের মাত্রা আরও বেড়ে গেল
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাসীর।কারন অবৈধ ট্রলি গতকাল সকালবেলা কেড়ে নিল তাদের প্রিয় রাজুকে। গতকাল রবিবার সকাল অনুমান ৮.২০ ঘটিকায় রাজু নিজ বাড়ির পাশের রাধানগর বাজার কৃষি ব্যাংকের সাথের দোকান থেকে তেল ক্রয়ের সময় হঠাৎ পেছন থেকে গড়াই ব্রিকসের ইট বোঝাই একটি নাটা গাড়ি তার পেছন থেকে ধাক্কা মারলে নিচে পড়ে যায় অতপর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শি কয়েকজন জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল নিয়ে দাড়িয়ে থাকা রাজুকে ধাক্কা মারলে স্পটেই তাঁর মৃত্যু হয়।
প্রতিবেশিরা আরো বলেন রাজু খুব ভাল ছেলে সব সময় মানুষের পাশে থাকতো, বিশেষ করে করোনাকালীন অনেক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।সকলেই তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছে।নিহত রাজুর পরিচয় সে কাদিরপাড়া ইউনিয়নের আমির মন্ডলের ছেলে।সে মাগুরার একজন স্যানিটারি ব্যবসায়ী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.