মাগুরায় প্রতিবেশী যুবকের ধারালো অস্ত্রের কোপে ষাটোর্ধ বয়সীর মৃত্যু
মোঃ ইমরান হোসেন|মাগুরা প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার দিকে মাগুরা সদরের বরুণাতৈল গ্রামে প্রতিবেশির ধারালো অস্ত্রের আঘাতে আকামত মোল্যা (৬২) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। তিনি সদর উপজেলার বরুণাতৈল গ্রামের মৃত মোবারক মোল্যার ছেলে।খোজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকামত মোল্যা বরুণাতৈল গ্রামে আলালউদ্দিনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশি জালাল শেখের ছেলে ইছা ধারালো ছুরি দিয়ে আকামত মোল্যার বুকে ও পিঠে আঘাত করে। দূর্ঘটনার পর স্থানীয়রা তাকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকামত মোল্যা ক্ষেত খামারের পাশাপাশি চাউল বাজারে মুটে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে। কিছুদিন আগে চাষের জমিতে পানি দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেশি জালাল শেখ ও তার ছেলে ইছার সঙ্গে তার বাক বিতণ্ডার ঘটনা ঘটে। যা নিয়ে উভয় পরিবারের মধ্যে রেশারেশি চলছিল। ওই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানা থেকে জানা যায় , কী কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.