নিজেস্ব প্রতিবেদক | মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে বিদুৎপুষ্ট হয়ে শাহিন (১৯) নামে এক রাজমিস্ত্রীর যোগালে নিহত হয়েছে।
স্হানিয় সূত্রে জানা গেছে আন্দবাস মন্ডলপাড়ার রসূল মল্লিক এর ছেলে শাহিন রাজমিস্ত্রীর যোগালে হিসাবে কাজ করত ঘটনার দিন সে আনন্দবাস কাল্টাপাড়ার মৃত আকমান কয়ালের ছেলে বগা কয়ালের বাড়ি কাজে যায়।
বিকেলের দিকে ঘরের জল ছাদের ঢ়ালায় এর কাজ করছিল। ঘরের পাশ দিয়ে যাওয়া দিয়ে বয়ে যাওয়া বিদুৎ এর তারে কাভার দেওয়া থাকার কারনে ভুল বসত তারে হাত দিয়ে কাজ করছিল এ সময় সে বিদুৎ পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে তার সাথে থাকা মিস্ত্রী ও স্হানিয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রসূল মল্লিকের দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে সালাম ১০ বছর আগে রোড একসিডেন্ট এ মারা যায়। শাহিন ছিল তার একমাত্র ছেলে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক মাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় রসৃল ও তার স্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.