নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটককৃতরা হলো গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আবুল কালাম বিশ্বাসের ছেলে এনামুল হক (৪২) ও খাঁশ মহল গ্রামের স্কুলপাড়ার মিশকাত আলীর ছেলে নাজমুল হোসেন (২২)। বুধবার রাত ৯ টা দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তেঁতুলবাড়িয়া পূর্বপাড়া থেকে ওই গাঁজাসহ তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল ও নাজমুলকে গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.