খান মোঃ কামরুল | যশোর অভয়নগর প্রতিনিধি: বদলী করা হলো যশোর কোতয়ালি থানা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। অবশ্য তারা স্থানান্তরিত হচ্ছেন। কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান অভয়নগর থানায় এবং অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে কোতয়ালি থানায় বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার জেলা পুলিশ সুপারের এক আদেশে ওই বদলী হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এই বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলা পুলিশের স্বাভাবিক কাজকর্মে কিছু রদবদল হয়েছে। তাছাড়া কোতয়ালি থানার ওসি’র ও বদলির সময় হয়ে গেছে। সে কারণে ওই রদবদল।
এ বিষয়ে অভয়গর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, ‘মঙ্গলবার এই ধরনের বদলীর সংবাদ শুনেছি। কিন্ত কোনো আদেশ হাতে পায়নি। ফলে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে পারছি না।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.