
শাকিল আহম্মেদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর প্রতীক গাজী
সেতু উদ্বোধন করেছেন।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। সেতুটির উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীকে শেখ হাসিনা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয় কে ধন্যবাদ জানিয়ে বীর প্রতীক গাজী সেতুতে দুপুর ২ টার দিকে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ র্যালীতে অংশ নেয়। এই সময়
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের সঠিক নেতৃত্বে আজ রূপগঞ্জ উন্নয়নের রোলমডেল হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা রূপগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সবাই ওনি একজন সঠিক অভিভাবক হাতে আমাদের রূপগঞ্জের দায়িত্ব দিয়েছেন আর তাই আমরা রূপগঞ্জবাসী এত উন্নয়ন পাচ্ছি ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.