রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ আজ সারা দেশের ন্যায় লালমনিরহাটে ৫০ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) লালমনিরহাট জেলা, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি ও অন্যান্য দলগুলোর সকল অঙ্গ সংগঠন বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ সূর্যোদয়ের সাথে সাথে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদের স্মরণে
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার পর পরেই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ, শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক, রেলওয়ে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাঙালি জাতির নয় মাস সংগ্রামী রক্ত ক্ষয় এর মাধ্যমে অর্জিত দেশ বাংলাদেশ এবং বিজয় দিবস ১৬ ডিসেম্বর।
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর এই দিনে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে জয়লাভ করেন।
এজন্য বাঙালিরা প্রতিবছর ১৬ ই ডিসেম্বর অত্যন্ত জাঁকজমকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে থাকে।
এই দিবস টি বাংলাদেশের একটি ছুটির দিন এবং আনন্দের দিন বিধান সরকারি কর্মসূচি এছাড়াও বাংলাদেশের প্রতিটি মানুষ এই দিনটি পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.