স্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ইজি বাইক ড্রাইভার সাকিবকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুুপরে লোহাগড়া থানা-পুলিশ এস আই তৌফিক হাসানের নেতৃত্বে এএস আই তপন কুমার কুন্ডু সহ তাদের সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন ও দক্ষতার পরিচয় দিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।
আসামীদের গ্রেফতার করেন, নড়াগাতি থানা এলাকা থেকে।
গ্রেফতার কৃত দুইজন হলেন কালিয়া উপজেলার দেবদুন গ্রামের মকিতুর রহমান মোল্লা (৬০) ও তার ছেলে আরাফাত মোল্লা (৩৫)কে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে আটলিয়া গ্রামের সাকিব শিকদারের ইজিবাইকটি খোয়া যায়।
তিনি নড়াইল শহর থেকে দুজন যাত্রী নিয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারে যাচ্ছিলেন। পথে ওই দুই জন যাত্রী বিস্কুট ও পানি খায় এবং ইজিবাইক চালক সাকিব কে ও খেতে দেয়,শাকিব খেতে না চাইলে ও বিভিন্ন ধরনের কথা বার্তা বলে তাকে খাওয়ায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান আরো বলেন গ্রেফতার হওয়া দুজন সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.