
সালাত
এম. ইসমাইল বিন হায়দার
রাত ফুরিয়ে দিন আসিছে গাইছে পাখি গীত
ফজরেরই সুভাষ নিতে ডাকিছে মসজিদ।
ফজর বাদে মধুর সুরে পড়ো কুরআনে মাজীদ
রাত ফুরালো দিন আসিলো ভাঙ্গ এবার নিঁদ।
অজু করে কাপড় পড়ে আল্লাহর ঘরে যাও
নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে চাও!
মনের সকল তৃষ্ণা পূরণ করবে রাব্বুল আলামিন
আঁকড়ে ধরো তারে যে গড়েছেন আসমান ও জমিন।
তার ইশারায় চলতে থাকো আরও সাহায্য চাও তার
পুল- সিরাতের গিরিপথ হতে পাবে তুমি নিস্তার।
নামাজ কাজা করলে সাজা ভাবছো নি ভাই তুমি
পাঁচ ওয়াক্ত নামাজের তাই করো এহ্তেমামী।
সালাত হলো মুমিন বে-দ্বীন পার্থক্যের কষ্টিপাথর
বে-নামাজির কবর ঘরে ভেঙ্গে ফেলবে পাঁজর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.