সিএমপির পাহাড়তলী থানার অভিযানঃ ৪০০০ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে পাহাড়তলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮/১২/২০২০খ্রিঃ সকাল ০৭.৪৫ ঘটিকায় চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ পিস ইয়াবা সহ মোঃ শাহজাহান (২০) ও মোঃ জসিম (১৯)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.