বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৩৫ জন কর্মকর্তাকে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতির পর তাদের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.