
র্যাব-৩ এর অভিযানে খুলনা জেলার রুপসা এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সজাপ্রাপ্ত পলাতক আসামী সাবিনা বেগম গ্রেফতার।
খুলনা জেলার রুপসা থানাধীন নন্দনপুর এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। সাবিনা বেগম (৩৫), স্বামী-মোঃ সিরাজুল ইসলাম, সাং-যোগীহুদা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ১২/১২/২০২২ তারিখ বিকাল ১৯৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী ঝিনাইদহ জেলার রামপাল থানার ২০১৬ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ০৯/১১/২০২১ তারিখ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.