
বিএনপির সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার সমকালকে জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।
দুপুর ১২টার দিকে রেল স্টেশনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক পুলিশ স্টেশনে অবস্থান নিয়েছেন। বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।
কেএমপির অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন ’কলম কথা’কে জানান, সমাবেশে আসতে কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.