বি এম হিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের গুলশানপাড়ায় রিংকু মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের থেকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিত রিংকু ওই এলাকার জামির হোসেনের ছেলে।ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গুলশানপাড়ায় মাদক ব্যবসায়ী রিংকু মিয়া মাদক ক্রয়-বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.