ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লাইনওআরে কর্মরত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক নাজমুল হাসানকে গুলশান ট্রাফিক বিভাগে, মদন কুমার ধরকে রমনা ট্রাফিক বিভাগে, মো. আসাদুজ্জামানকে উত্তরা ট্রাফিক বিভাগ এ বদলি করা হয়।
এছাড়া, মো. ইবনে ফিরোজকে তেজগাঁও ট্রাফিক বিভাগে, ফেরদৌস আলমকে মিরপুর ট্রাফিক বিভাগে এবং মো. নুরুজ্জামানকে মতিঝিল ট্রাফিক বিভাগের বদলির আদেশ দেয়া হয়।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.