প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ৫:৪৫ পি.এম
নোয়াখালী সুবর্ণচরে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে ৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে ৩২ পিস ইয়াবাসহ আটক করেছে চরজব্বার থানা পুলিশ। আটককৃত মো.হাসান (৪১) উপজেলার চরজব্বার ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে।
রোববার (১৮ জুলাই) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চর বাগ্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
এছাড়াও চুরি,ডাকাতি, মাদক মামলাসহ ৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক তারিক খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.