নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ১৫০কেজি পলিথিনসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ৬/এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া বাজারের গরুহাটা থেকে এএস আই বাচ্চু,ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দুঘুরদিয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে রমজান বিশ্বাস, এবং একই থানার নাইলেরডাংগা গ্রামের মাজেদুলের ছেলে সোনারুল কে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন সহ আটক করেছে।
আটককৃতরা জানান, তারা মাগুরা জেলার নহাটা এলাকার মেসার্স খান এন্টারপ্রাইজ এর কর্মচারী যার মালিক সাজ্জাদ খাঁন, ইয়াদ আলি খাঁন, ও সুজাদ খাঁন,তারা এই প্রতিষ্ঠানের কর্মচারী। মালিকের অডারে লোহাগাড়ায় পলিথিন দিতে এসেছিলো।
লোহাগড়া থানার তদন্ত ওসি মো:মাহমুদুর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.