মাগুরায় মনির (৪৪) নামে এক চিহ্নিত ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার বেরইল-পলিতা গ্রাম থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
আটককৃত মনির ডাকাত মাগুরা সদর উপজেলার রেইল-পলিতা (খাড়াপাড়া) গ্রামের মৃত নূরুল হক মোল্লার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল অবেদীন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম পলিতাবেরইল গ্রামে অভিযান চালিয়ে মনিরকে আটক করে। ডাকাত মনির মোল্লার বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গা, চুরি, চাঁদাবাজিসহ ১৫টির অধিক স্পর্শকাতর মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়া তার নামে মাগুরা সদর থানায় একটি ও ফরিদপুরের মধুখালী থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.