মো:শামসুর রহমান হৃদয়
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন
রংপুর বিভাগের জেলার জেলা প্রশাসকগণের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে শুদ্ধাচার পুরষ্কার - ২০২১ পেলেন।

গাইবান্ধার জেলা প্রশাসক জনাব মো. আবদুল মতিন রংপুর বিভাগের জেলা প্রশাসকদের মধ্যে শ্রেষ্ঠ। জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরস্কার-২০২১ লাভ করেছেন। গত ৩১.০৫.২০২১ তারিখে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা স্বাক্ষরিত এক আদেশে এই স্বীকৃতি প্রদান করা হয়।
উল্লেখ্য জেলা প্রশাসক। মো. আবদুল মতিন এ জেলায় যোগদান করার পর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ এর ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছেন। রাজস্ব প্রশাসন তথা ভুমি ব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ নিরসনে কর্মকর্তা কর্মচারীদের বদলী ও পদায়ন এ শতভাগ শুদ্ধতা নিশ্চিত করেছেন। বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় এর মাধ্যমে সকল উন্নয়ন মুলক কর্মকান্ডে গতিশীলতা আনায়ন, সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকল কর্মকান্ড আইন ও বিধি অনুসারে সম্পাদন, এই অঞ্চলের গণমানুষের উন্নয়নে সমস্যা চিহ্নিত করণের মাধ্যমে আশু সমাধানের ব্যবস্থা গ্রহণ, দুর্যোগ কবলিত একটি জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি এলাকায় নিয়মিত পরিদর্শন, জনগনের সমস্যা সংকট নিরসনে নিয়মিত গণশুনানী করা, করোনাকালীন অসহায় হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সুষমভাবে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা সহ মানুষের দোড়গোড়ায় সরকারি সেবা সমুহ পৌঁছে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন এবং যথারিতি স্বার্থক ভাবে বাস্তবায়ন করেছেন।
শুধু তাই নয় জেলার অফিসার্স ক্লাব, সার্কিট হাউজ, সরকারী বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, বিয়াম স্কুল সহ অসংখ্য প্রতিষ্ঠানের অবাকাঠামো সহ সার্বিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন।
সর্বোপরি," জনসেবায় প্রশাসন" এই প্রতিপাদ্যকে শতভাগ বাস্তবায়ন এর জন্য আন্তরিকতার সাথে কাজ করেছেন। তদুপরি তারম কর্মজীবনে শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমেই তিন পুরস্কার ও বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ পুরষ্কার শুধু তাকে নয়, বরং গাইবান্ধা জেলা এবং জেলাবাসী কেও গৌরবোজ্জ্বল করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.