
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের একদিন আগে লালটু নামে এক ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। আটক লালটু মিয়ার বাড়ি ঝিনাইদহ বাসা বলে নিজেই স্বীকারোক্তি দিয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান।পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ এর কাছে পরিচয়।
আরও পড়ুন...
সেই সাথে ভোটে সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। লালটু মিয়াকে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি পুলিশকে জানায়।
পরে পুলিশের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু মিয়া স্বশরীরে টাকা নিতে গেলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দেওয়া লালটু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
আরও পড়ুন...
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান ঢাকা মেইলকে জানান, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওই ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করি।এরপর রংপুর নির্বাচন কমিশনে নিয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
শেষে আবদুল বাতেন রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন,রংপুর। তিনি বলেন রংপুরে সুষ্ঠ নির্বাচন হবে। যদি এতে সমস্যা সৃষ্টিশীল করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি কোনো চক্র থাকলে আমাদের খবর দিবেন তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.