প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ৯:৫৮ পি.এম
সার্কেল এএসপি মণিরামপুরের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: ১ নভেম্বর(বুধবার) যশোরের মণিরামপুরে সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুনের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও স্মৃতিস্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
মণিরামপুর সার্কেল অফিসের আয়োজনে এসময়ে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার কাজী দাউদ হোসেনসহ মনিরামপুর সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।
এসময়ে সদ্য যোগদানকৃত এএসপি কাজী দাউদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত পুলিশ কর্মকর্তারা।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান ও তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ কর্মরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনা জানান এবং নবাগত এএসপি'কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.